দশম, দ্বাদশের মার্কশিটে থাকছে না গড় প্রাপ্ত নম্বর, জানাল সিবিএসই।

2nd December 2023 2:38 pm Country News
দশম, দ্বাদশের মার্কশিটে থাকছে না গড় প্রাপ্ত নম্বর, জানাল সিবিএসই।


কত শতাংশ নম্বর পেয়েছেন পরীক্ষার্থী, পরীক্ষার ফলাফলে তার উল্লেখ থাকবে না। এমনটাই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। শুক্রবার বোর্ডের তরফে পরীক্ষার নিয়ামক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, যাঁরা পরীক্ষা দেবেন, তাঁদের প্রাপ্ত নম্বরের গড় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তরফে নির্ধারণ করতে হবে। পরবর্তী কালে পেশায় প্রবেশের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার তরফে পড়ুয়ার সেরা পাঁচটি বিয়য় বেছে নিতে হবে। বোর্ডের তরফে ওই পড়ুয়ার নম্বরের গড় নির্ধারণ করে দেওয়া হবে না।

শুধু তাই নয়, মার্কশিটে কোন বিভাগে পাশ করেছেন, তা পূর্বে উল্লেখ করা হলেও, এর পর থেকে তা-ও করা হবে না। এই প্রসঙ্গে পরীক্ষার একটি বিশেষ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। বোর্ডের পরীক্ষার সপ্তম অধ্যায়ের ৪০.১ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, সার্বিক ভাবে ডিভিশন, ডিস্টিংশন বা এগ্রিগেট প্রদান করা হবে না।

এই প্রসঙ্গে সিবিএসই-র অধীনস্থ ডিপিএস ডোমজুড় স্কুলের প্রিন্সিপাল সুনীতা অরোরা জানিয়েছেন, ফলাফল প্রকাশ করার বিষয়ে সিবিএসই বিশেষ ভাবে সতর্ক থাকে। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে পরীক্ষায় ভাল ফলাফলের লক্ষ্যে প্রতিযোগিতা এড়াতেই এবং ফলাফল সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে বিশেষ ভাবে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বোর্ডের এই বিবৃতি পড়ুয়াদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থী প্রতিটি বিষয়ে কত নম্বর পেয়েছেন, তা উল্লেখ করা হবে মার্কশিটে। এ বার দশমে পাঁচটির বেশি বিষয়ে পরীক্ষা দিয়েছে, এমন পড়ুয়া যে স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাইবে, সেই স্কুলের তরফে ওই পড়ুয়ার প্রাপ্ত নম্বরের গড় নির্ধারণ করতে হবে। দ্বাদশের ক্ষেত্রেও একই ভাবে কলেজ কর্তৃপক্ষকে নম্বরের গড় নির্ণয় করে নিতে হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।