ফোন হ্যাক হয়েছে বুঝবেন কী করে? রইল সহজ কিছু কৌশল

19th November 2023 9:10 pm Country News
ফোন হ্যাক হয়েছে বুঝবেন কী করে? রইল সহজ কিছু কৌশল


সম্প্রতি ফোন আড়ি পাতা বিতর্কে একাধিক বার উত্তাল হয়েছে দেশ। বর্তমানে চলভাষ ব্যবহার করেন অথচ হ্যাকিংএর কথা শোনেননি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। সম্প্রতি ফোন আড়ি পাতা বিতর্কে একাধিক বার উত্তালও হয়েছে দেশ। তবে শুধু খ্যাতনামা ব্যক্তিরাই নন ফোন হ্যাক করার মাধ্যমে তথ্য চুরিতে সমস্যায় পড়েন অসংখ্য সাধারণ মানুষও।কিন্তু কী ভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না? রইল কিছু সহজ কৌশল।

১। সন্দেহজনক পপ আপ বার্তা

ফোনে ক্রমাগত পপ আপ বিজ্ঞাপন আসছে? সতর্ক হন। এই ধরনের অযাচিত বিজ্ঞাপনে হাত পড়লেই সমস্যা। ফোনে বিভিন্ন ধরনের ম্যালওয়ার বা ক্ষতিকর সফ্টওয়ার থাকলে এই ধরনের অযাচিত ও ক্ষেত্রবিশেষে অশ্লীল পপ আপ বিজ্ঞাপন আসতে পারে।

২। অযাচিত ফোন

বারবার অজানা অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা আসাও ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। আর যদি দেখেন আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে কারও কাছে ফোন বা বার্তা চলে যাচ্ছে তা হলে তা বিপদের সঙ্কেত।

৩। মাত্রাতিরিক্তডেটা খরচ

সারা দিনে খুব বেশি চলভাষ ব্যবহার করেন না তবুও দ্রুত ফুরিয়ে যাচ্ছে প্রত্যহিক ডেটা? হ্যাক হয়ে থাকতে পারে ফোন। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অজান্তেই ফোনে চলতে থাকে একাধিক অ্যাপ। যার মাধ্যমে চুরি যায় তথ্য।

৪। অচেনা অ্যাপ

অনেক ক্ষেত্রেই ফোন হ্যাক হয়ে থাকলে ব্যাবহারকারীর অজান্তেই ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসে। কাজেই হঠাত্‍ করে যদি ফোন খুলে অপরিচত অ্যাপ দেখতে পান তা হলে তা ফোন হ্যাক হয়ে থাকার চিহ্ন হতে পারে। কিন্তু মাথায় রাখবেন ফোন হ্যাক হয়ে গিয়ে থাকলে তা ধরা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। কাজেই সন্দেহ হলে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।