কলকাতায় বৃষ্টি ইডেনে সেমিফাইনাল ভেস্তে গেলে রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে কোন দল?

16th November 2023 6:42 pm Country News
কলকাতায় বৃষ্টি ইডেনে সেমিফাইনাল ভেস্তে গেলে রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে কোন দল?


জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। যদি কোনও কারণে এই খেলা ভেস্তে যায় তা হলে রবিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে কোন দল?বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। বৃষ্টির কথা মাথায় রেখে সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি কোনও কারণে বৃহস্পতিবার খেলা না হয়, তা হলে শুক্রবার রিজার্ভ দিন হিসাবে রয়েছে। দু'টি দিনের মধ্যে দু'দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তা হলেই খেলার ফলাফল ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ওভার কমলে সেখানে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে আসবে।যদি কোনও ভাবেই দু'দিন ধরে দু'টি দলের ২০ ওভার করে ব্যাটিং না হয় সে ক্ষেত্রে খেলা ভেস্তে যাবে। যদি খেলা ভেস্তে যায় তা হলে রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল সেই দল ম্যাচ জিতবে। রাউন্ড রবিন পর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দু'দলেরই পয়েন্ট ছিল ১৪। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া শেষ করেছে তৃতীয় স্থানে। তাই কোনও কারণে খেলা ভেস্তে গেলে রবিবার ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিদায় নেবে অস্ট্রেলিয়া।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।