সেরা ফিল্ডার নির্বাচনে ফের চমক টিম ইন্ডিয়ার কার গলায় উঠল মেডেল?

9th November 2023 1:46 pm Country News
সেরা ফিল্ডার নির্বাচনে ফের চমক টিম ইন্ডিয়ার কার গলায় উঠল মেডেল?


ইডেনের (Eden Gardens) মাটিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একপেশে জয় দিয়ে জয়রথ ধরে রাখল রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানি। ওডিআই ফরম্যাটে ৪৯ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকররে ছুঁলেন বার্থডে বয় কোহলি। অন্যদিকে এক বছরে ৫৮ শতরান করে প্রোটিয়া কিংবদন্তি এবি ডেভিলিয়ার্সকে স্পর্শ করলেন হিটম্যান।সবমিলিয়ে একটা জমজমাট রবিবার উপহার হিসেবে পেলেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষ হতেই সকলের নজর ছিল ভারতের ড্রেসিংরুমের দিকে। আগ্রহ ছিল কার হাতে উঠল সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড তা জানার। অপ্রত্যাশিত বিজয়ীর হাতে পুরস্কার উঠতেই, উচ্ছ্বাসে ভাসলেন শুভমন-জাডেজারা। কে পেলেন সেরা ফিল্ডারের পুরস্কার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।ম্যাচের পর সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা, টিম ইন্ডিয়ার নতুন রীতি হয়েছে। এর আগে জাডেজা, শ্রেয়সদের হাতে উঠেছে সেরা ফিল্ডারের পুরস্কার। রবিবার, ইডেনের মাটিতে প্রোটিয়া বধের পরও ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সেরা ফিল্ডার অ্যাওয়ার্ডের দিকে। তবে এই চমক যে অপেক্ষা করছে তা টের হয়তো পাননি কেউ। সবাইকে চমকে দিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নিলেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের হাতে পুরস্কার উঠতেই উচ্ছ্বাসে মাতলেন সক্কলে। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্য়াচ শেষ ড্রেসিং রুমে দলের সকলকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। এরপর তিনি সকলে মাঠে আসতে বলেন। মাঠে প্রবেশ করা সঙ্গে-সঙ্গে একটি ক্যামেরা তাঁদের সামনে এগিয়ে আসে। দিলীপ জানান, পুরস্কার যে জিতেছে তাঁর সামনে গিয়ে ক্যামেরাটি থেমে যাবে। সকলকে দেখতে দেখতে একটা সময়ে রোহিতের সামনে গিয়ে ক্যামেরাটি থামে। এভাবেই সেরা ফিল্ডারের সম্মান পান ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর গলায় মেডেলটি পরিয়ে দেন শ্রেয়স আইয়ার। এরপর উচ্ছ্বাসে ফেটে পড়ে মেন ইন ব্লু।পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বিরাটদের অধিনায়ক। জানালেন, এই পুরস্কারের মাহাত্ম্য অনেক। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।