বিশ্বকাপের মাঝেই চলে এল বিরাট খবর, বেছে নেওয়া হল ভারতের নতুন হেড কোচকে

25th October 2023 10:16 pm Country News
 বিশ্বকাপের মাঝেই চলে এল বিরাট খবর, বেছে নেওয়া হল ভারতের নতুন হেড কোচকে


সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ। তাঁদেরকে নিয়েই ছিল নক্ষত্রখচিত ভারতীয় দল। এহেন দলে কারোর সুযোগ পাওয়া ছিল অত্যন্ত কঠিন ব্য়াপার। ভাবতে অবাক লাগে যে, ঘরোয়া ক্রিকেটের মহারথী অমোল মজুমদার (Amol Muzumdar) ১৭১ ম্য়াচে ১১ হাজার ১৬৭ রান করেও কখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি।তবে এহেন অমোলকে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিরাট সম্মান দিল। বুধবার বিসিসিআই অমোলকেই জাতীয় সিনিয়র মহিলা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করল! হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানাদের কোচিং করাবেন অমোল। এদিন বিসিসিআই মেইল মারফত জানিয়েছে যে, সুলক্ষ্মণা নায়েক, অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সর্বসম্মতভাবে অমোলের নামই সুপারিশ করেছেন কোচ হওয়ার জন্য়।অমোল দায়িত্ব পেয়ে বলেছেন, 'ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত। আমি ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি এবং বিসিসিআই-কে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য এবং টিম ইন্ডিয়ার রোডম্যাপ নিয়ে আমার ভিশনের উপর বিশ্বাস করার জন্য। এটা নিঃসন্দেহে বিশাল দায়িত্ব। দলের প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার জন্য় মুখিয়ে আছি। খেলোয়াড়দের উত্‍কর্ষ বৃদ্ধির জন্য, তাদের সঠিক প্রস্তুতি এবং নির্দেশনা দিতে চাই। পরের দু'বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সময়ের মধ্যে দুটি বিশ্বকাপ রয়েছে। কোচিং এবং সাপোর্ট স্টাফদের সাথে একসঙ্গে আমাদের প্রতিটি বক্সে টিক দিতে হবে। নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার সব সুযোগ রাখতে হবে।'এবার কোচ হিসেবে অমোলের বায়োডেটায় চোখ রাখা যাক। অমোল রাজস্থান রয়্য়ালসের ব্য়াটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। এমনকী দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অন্তর্বর্তী কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।