ঘোষণা করলেন নতুন রামমন্দিরের দরজা খোলার শুভক্ষণ।

25th October 2023 9:34 am Country News
ঘোষণা করলেন  নতুন রামমন্দিরের দরজা খোলার শুভক্ষণ।


বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিজয়া দশমীর দিনে রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকেই জানুয়ারিতে রামমন্দির উদ্বোধনের আবেগ উস্কে দিতে সচেষ্ট হলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রামমন্দিরে। এ দিনই সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন, অযোধ্যায় নতুন রামমন্দিরের দরজা খুলবে ২২ জানুয়ারি। সেই একই দিনে মোদীর রামমন্দির নিয়ে এই বক্তব্য তাই আরও বেশি তাৎপর্যপূর্ণ ঠেকেছে রাজনৈতিক মহলের কাছে।

এ দিন দ্বারকার এক রাবণ-দহন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, ‘‘কয়েক দিন পরেই ভগবান রাম আসতে চলেছেন। রামমন্দির প্রতিষ্ঠা আমাদের জয়।’’ লোকসভা নির্বাচনের প্রচারে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যে রামমন্দির যে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে, তা আজ ফের এক বার স্পষ্ট করে

দিলেন মোদী।

 

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করার কথা মোদীর। আজ রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম।’’ এর পরেই তাঁর সংযোজন, ‘‘আগামী রামনবমী পালন করা হবে ওই রামমন্দিরে।’’ একই সঙ্গে, রামের আদর্শে দেশ গড়ারও ডাক দেন তিনি।

বিজয়া দশমীর দিনে সরসঙ্ঘচালক হিসেবে নাগপুরে বার্ষিক বক্তব্যে রামমন্দির নির্মাণের বিষয়ে সরব হন মোহন ভাগবতও। তিনি বলেন, রামমন্দির উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি নিতে চলেছে সঙ্ঘ পরিবার। রাজনীতিকদের এক বড় অংশের মতে, রামমন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুত্বের প্রচারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি এবং আরএসএসের, যাতে তার দৌলতে তৃতীয় বার দিল্লির মসনদ দখল সম্ভব হয়। মূলত হিন্দু ভোটের মেরুকরণের মাধ্যমে মোদী সরকারের বিরুদ্ধে থাকা প্রতিষ্ঠানবিরোধী হাওয়াকে রুখে দেওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।