কোন পুজোগুলি জায়গা করে নিল সেরা কুড়ির তালিকায়?

18th October 2023 1:28 pm State News
কোন পুজোগুলি জায়গা করে নিল সেরা কুড়ির তালিকায়?


জমে উঠেছে ‘সেরা সর্বজনীন’ ২০২৩-এর লড়াই। থিমের ভিড়ে এক পাড়ার পুজো, অন্য পাড়ার পুজোকে টেক্কা দিচ্ছে সেয়ানে সেয়ানে। আর্টস কলেজের শিক্ষার্থীদের চুলচেরা বিশ্লেষণের পরে মোট ২০০টি পুজোর মধ্যে থেকে সেরা ২০টি পুজোকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে কোন কোন পুজো? দেখে নিন এক নজরে —

 

📍চোরবাগান সর্বজনীন

📍কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব

📍কাশী বোস লেন দুর্গা পুজো সমিতি

📍হাতিবাগান সর্বজনীন

📍হাতিবাগান নবীনপল্লি

📍নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব

📍টালা প্রত্যয়

📍দমদম পার্ক ভারত চক্র ক্লাব

📍দমদম পার্ক তরুণ দল

📍বেলেঘাটা ৩৩ নম্বর পল্লিবাসীবৃন্দ

📍বরিশা ক্লাব

📍স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি

📍শিবরামপুর যুবশক্তি ক্লাব

📍সুরুচি সঙ্ঘ

📍চেতলা অগ্রণী ক্লাব

📍কালিঘাট মিলন সঙ্ঘ

📍গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব

📍রাজডাঙা নব উদয় সঙ্ঘ

📍বোসপুকুর শীতলা মন্দির

📍৯৫ পল্লি অ্যাসোসিয়েশন





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।