মিটার ট্যাক্সির নয়া অ্যাপ চালু মমতার,

17th October 2023 8:48 pm State News
মিটার ট্যাক্সির নয়া অ্যাপ চালু মমতার,


সোমবার থেকে চালু হয়েছে মিটারওয়ালা হলুদ ট্যাক্সির অ্যাপ 'যাত্রীসাথী' অ্যাপ। রাজ্য সরকারের উদ্যোগে এই অ্যাপ মাধ্যমে তুলনামূলক কম ভাড়ায় ক্যাবে চেপে নিরাপদে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কালীঘাটে নিজের বাড়ি থেকে অ্যাপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যাত্রী সাথী অ্যাপের সঙ্গে যুক্ত সকলকে আমি অভিনন্দন জানাই।"

 

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন,যাত্রীসাথী অ্যাপ আমরা তিনমাস ধরে পরীক্ষামূলক ভাবে চালিয়েছি। ২১ হাজার গাড়ির সঙ্গে একে যুক্ত করা হয়েছে। এখন প্রায় সাড়ে ৪ হাজারের মতো রাইড চলছে। এই রাইড চালু হলে কম ভাড়ায় নিজের গন্তব্যে যেতে পারবেন।'

 

এমনি বেসরকারি অ্যাপক্যাব নিয়ে নানা অভিযোগ৷ বেশি ভাড়া, রাইড বাতিলের মতো অভিযোগের পাশাপাশি রয়েছে নিরাপত্তা অভাব নিয়েও নানা অভিযোগ৷ মহালয়ার দিনই এক অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে মহিলা আইনজীবীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছে।

 

শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের নিয়ে এই যাত্রী সাথী অ্যাপ৷ বাড়িতে বসে অথবা যে কোনও লোকেশন থেকেই ওলা-উবেরের মতো বুক করা যাবে হলুদ ট্যাক্সি এবং এবং অন্যান্য সব মিটার ট্যাক্সি। এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে গন্তব্যে পৌঁছে তারপর ইউপিআই অর্থাৎ অনলাইনে পেমেন্ট করা যাবে। তবে যাত্রীরা নগদেও ভাড়া দিতে পারবেন। রাজ্যের পরিবহণ দফতর এবং তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অ্যাপটি। অ্যাপটি চালু করার আগে, গাড়ি চালক ইউনিয়নগুলি সঙ্গে বসেছে পরিবহণ দফতর। তাদের ওয়ার্কশপ করে বোঝানো হয়েছে কী ভাবে অ্যাপটি কাজ করে। এই অ্যাপের মাধ্যমে এসি, নন এসি দু'ধরনের ক্যাবই বুক করা যাবে।

 

এই অ্যাপে কসবা থেকে চাঁদনি চক পর্যন্ত একটি এসি যাত্রায় ২৮১ টাকা খরচ হবে। নন- -এসি ট্যাক্সির ভাড়া ২৩১ টাকা৷ পাশাপাশি, একটি প্রাইভেট অ্যাপ-ক্যা এগ্রিগেটর কসবা থেকে চাঁদনি চক পর্যন্ত একটি এসি রাইডের জন্য ৩৭৯.৯৭ টাকা লাগছে। পরিবহন বিভাগের জন্য রাজ্যের তথ্য প্রযুক্তি (আইটি) বিভাগ দ্বারা তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোরে (অ্যান্ড্রয়েড ফোনের জন্য) এবং আইওএস (আইফোনের জন্য) মিলছে।

 

পরিবহণমন্ত্রী আরও জানিয়েছেন, ট্রায়াল চলাকালীন, অ্যাপটি দৈনিক গড়ে ৩,৫০০টির কাছাকাছি রাইড করেছে। আমরা আশা করছি আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই সংখ্যা আরও বাড়বে।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।