পুজোর আগে ঝটপট মেদ ঝরাতে চান? জাদু করবে তিন সব্জির রস, বানানোর উপায় শিখে রাখুন

13th September 2024 9:03 pm Country News
পুজোর আগে ঝটপট মেদ ঝরাতে চান? জাদু করবে তিন সব্জির রস, বানানোর উপায় শিখে রাখুন


সুষম আহার আর নিয়মিত শরীরচর্চাতেই ওজন দ্রুত কমে। এখন অনেকেই বলবেন, ডায়েট একটানা মেনে চলা সম্ভব হয় না। আর ঘাম ঝরিয়েও ওজন ঠিক ভাবে কমে না অনেকেরই। তার কারণও আছে। কিছু দিন ডায়েট মেনে পুষ্টিকর খাবার খাওয়ার পরেই আবার ভাজাভুজি খেতে মন চায়। হাতটা মিষ্টির দিকেই বার বার চলে যায়। আর ব্যায়াম করতে হলে তা নিয়ম মেনে করাই জরুরি। রুটিন শরীরচর্চায় ভাটা পড়লে ওজন ঠিকমতো কমবে না। পুজোর আগেই যদি বাড়তি মেদ ঝটপট কমিয়ে ফেলতে চান, তা হলে উপায় আছে। বেশি সময়ও লাগবে না, আবার খরচেও সাশ্রয় হবে। বাড়িতেই বানিয়ে ফেলুন সব্জির রস।

তারকাদের ডায়েট রুটিন দেখলে বুঝতে পারবেন, সব্জি বা ফলের রসের কথা অনেকেই লেখেন। এইগুলি ডিটক্স পানীয়, আবার মেদও ঝরায়। সব্জির রস খাওয়ার ইচ্ছা হলে তা কী ভাবে বানাতে হবে জেনে রাখা জরুরি।

 

লাউয়ের রস

 লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শুধু হজমশক্তি বাড়ায় না, পেটের যাবতীয় রোগ নির্মূল করতেও সাহায্য করে। ভিটামিন এ, সি, কে-র পাশাপাশি লাউতে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, ক্যাসলসিয়াম, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ডায়াবিটিসের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন লাউয়ের রস।

 

উপকরণ

 

একটা গোটা লাউ, আদা, পুদিনা পাতা, নুন, জিড়ে গুঁড়ো, পাতিলেবুর রস আধ কাপ।

 

প্রণালী

 

লাউয়ের খোসা ছাড়িয়ে ভিতর থেকে বীজগুলি বার করে নিন। এ বার মিক্সারে ছোট ছোট টুকরো করা লাউয়ের সঙ্গে অল্প আদা, পুদিনা পাতা, নুন ও জিড়ে গুঁড়ো মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার ওই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলে মেদ ঝরতে বাধ্য।

পালং শাকের রস

 

পালং শাকে ভরপুর মাত্রায় থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই শাক আয়রনে পরিপূর্ণ। কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত এই শাক হজমে সাহায্য করে এবং ওজনও কমায়।

উপকরণ

 

পালং শাক এক আঁটি, সবুজ আপেল ১টি, শশা ১টি, পাতিলেবুর রস আধ কাপ, আদা ১ ইঞ্চি, নুন ও গোলমরিচ।

 

প্রণালী

 

পালং শাক, আপেল ও শশা ভাল করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। শশার খোসা ছাড়িয়ে নেবেন। এ বার মিক্সারে শাক, ফলের টুকরো ও আদা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে নিয়ে তাতে পাতিলেবুর রস, নুন মিশিয়ে উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিন। খেতেও ভাল লাগবে, ওজনও কমবে তাড়াতাড়ি।

শশার রস

 

শশার রয়েছে বহুবিধ গুণ। শশাতে ক্যালোরির পরিমাণ প্রায় নেই বললেই চলে, তাই ওজন কমানো থেকে ডায়াবিটিস— যে কোনও রোগেরই উপযুক্ত পথ্য হল শশা।

উপকরণ

 

একটা গোটা শসা, পাতিলেবুর রস আধ কাপ, আদা ১ ইঞ্চির মতো, জল এক কাপ, নুন ও গোলমরিচ।

 

প্রণালী

 

শশা ভাল ভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এ বার মিক্সারে ছোট ছোট টুকরো দিয়ে, তাতে আদা মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে তাতে পাতিলেবুর রস, নুন ও গোলমরিচ ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে শসার রস। নিয়মিত খাওয়া পেটের জন্যও ভাল।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।