আবারও গদির লড়াইয়ে রক্তাক্ত হবে সম্পর্ক আসছে মির্জাপুর সিজন ৩কবে মুক্তি?

11th June 2024 9:01 pm Country News
আবারও গদির লড়াইয়ে রক্তাক্ত হবে সম্পর্ক আসছে মির্জাপুর সিজন ৩কবে মুক্তি?


সকল জল্পনায় ইতি! মুক্তি পেল 'মির্জাপুর সিজন ৩'-এর টিজার ('Mirzapur Season 3' Teaser Out)। ঘোষণা করা হল সিরিজের মুক্তির তারিখও। প্রতীক্ষার অবসান অবশেষে। বহুদিন পর ফের সিরিজে কুর্সির লড়াই দেখতে পাওয়া যাবে। পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) কালীন ভাইয়াও ফিরছেন তাঁর গদি পুনরুদ্ধার করতে।অন্যদিকে আলি ফজলের (Ali Fazal) গুড্ডু পণ্ডিতও লড়াইয়ের জন্য প্রস্তুত।কবে আসছে 'মির্জাপুর সিজন ৩'? প্রকাশ্যে টিজারওফিরছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী প্রমুখরা। ফের রক্তের বন্যা, গদির লড়াই। মির্জাপুরের সিংহাসনে এবার কে বসতে চলেছে?টিজারের শুরুতে কুলভূষণ খরবন্দার কণ্ঠে শোনা যাচ্ছে গল্পের প্রেক্ষাপট। কীভাবে সিংহাসনের লড়াইয়ে 'শের' কালীন ভাইয়া এবার মুখোমুখি হতে চলেছেন 'সওয়া শের' গুড্ডু পণ্ডিতের। দুই মুখ্য চরিত্রের মাঝে টানটান লড়াই, সেই সঙ্গে শ্বেতা ত্রিপাঠীর গোলু ও ইশা তলওয়ারের মাধুরী যাদবের মধ্যেও দেখা যাবে লড়াই। এছাড়াও পারিবারিক ষড়যন্ত্র, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার জটিল লড়াই থাকবে। অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় ভার্মা, রাসিকা দুগল, অঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাইনুলি প্রমুখকে।মার্চ মাসে নির্মাতাদের তরফে 'মির্জাপুর সিজন ৩'-এর ঘোষণা করা হয় যেখানে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও শ্বেতা ত্রিপাঠীকে দেখা যায়। এই সিজনে কিছু নতুন চরিত্রকে যেমন আসবে, তেমনই চেনা চরিত্রদেরও দেখা মিলবে। কিন্তু মুন্না ভাইয়ের দেখা মিলবে না বলে, অনুরাগীরা দুঃখে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যেত অভিনেতা দিব্যেন্দুকে। তিনি নিজেও নিশ্চিত করেন যে নতুন সিজনে তাঁকে দেখা যাবে না। গুরমিত সিংহ ও আনন্দ আইয়ারের পরিচালনায় এই সিরিজের প্রযোজনার দায়িত্ব সামলান রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের 'এক্সেল মিডিয়া'। ঘোষণা হয়েছে নতুন সিজনের স্ট্রিমিং তারিখ। ৫ জুলাই থেকে প্রাইম ভিডিওয়ে দেখা যাবে 'মির্জাপুর সিজন ৩'।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।