মুখরোচক ৩ খাবার খেয়েই ওজন কমান, শুধু বানাতে হবে এয়ার ফ্রায়ারে

26th March 2024 9:32 pm Country News
মুখরোচক ৩ খাবার খেয়েই ওজন কমান, শুধু বানাতে হবে এয়ার ফ্রায়ারে


খাবার হবে মুখরোচক। কিন্তু তেলে ভাজা নয়। মুখোরচক মানেই ভাজাভাজি। ডোবা তেলে কড়া করে না ভাজলে সুস্বাদু হয় না। কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে এ ধরনের খাবার খেলে চলবে না। সেই কারণেই অনেকের হেঁশেল জায়গা করে নিয়েছে এয়ার ফ্রায়ার। মোটা হয়ে যাওয়ার ভয়ে মুখরোচক খাবার খেতে চান না অনেকেই। তবে বাড়িতে এয়ার ফ্রায়ার থাকলে সেই ভয় নেই। এয়ার ফ্রায়ার দিয়েই বানিয়ে নিতে পারেন সুস্বাদু কিছু খাবার। রইল তেমন কিছু খাবারের খোঁজ

স্টাফ্ড‌ মাশরুম

 

মাশরুম খেতে ভালবাসেন? তা হলে মাশরুম দিয়েই বানিয়ে নেওয়া যেতে পারে সুস্বাদু এক পদ। মাশরুমগুলি প্রথমে সেদ্ধ করে নিন। তার পর বিস্কুটের গুঁড়ো, বিভিন্ন মশলায় মাখিয়ে গোল করে গড়ে নিন। এয়ার ফ্রায়ারে দিলেই মিনিট খানেকে তৈরি হয়ে যাবে এই পদ।

পকোড়া

 

বর্ষার সন্ধ্যায় টুকটাক খিদে মেটাতে পকোড়া হতে পারে আদর্শ। এয়ার ফ্রায়ারে ভাজলে একই সঙ্গে স্বাস্থ্যেরও যত্ন নেওয়া সম্ভব। এয়ার ফ্রায়ারে রান্না করা বেশ সহজও। থকথকে করে বেসনের মিশ্রণ বানিয়ে পকোড়ার আকারে গড়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিন। কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে থালা ভর্তি পকোড়া।

স্প্রিং রোল

 

বর্ষায় সন্ধ্যাবেলায় একটু অন্য রকম কিছু খেতে চাইলে বানাতে পারেন নিরামিষ স্প্রিং রোল। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এবং পছন্দের আরও বেশ কিছু সব্জি দিয়ে পুর বানিয়ে স্প্রিং রোলের আকারে গড়ে নিন। ময়দা আর বেকিং সোডার মিশ্রণে ডুবিয়ে এয়ার ফ্রায়ারে সোনালি করে ভেজে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।